ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোর প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬