ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাতকানিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব–এম এ মোতালেব

প্রতিবেদক
admin
১৩ অক্টোবর ২০১৯, ৭:১৪ অপরাহ্ণ

Link Copied!

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১৪ অক্টোবর সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এম এ মোতালেব। রোববার দুপুর ১২টায় সদর এলাকার চিব্বাড়ি দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক সম্মেলনে এম এ মোতালেব বক্তব্যে বলেন, জন প্রতিনিধি না হয়েও আমি আমার বিগত দিনের বেশিরভাগ সময় মানুষের কল্যাণে কাটিয়েছি। উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সুযোগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আমাকে যোগ্য প্রার্থী হিসেবে গণ রায় দিয়ে আগামীতে আরো বেশি মানুষের সেবা করার জন্য সুযোগ দেবে বলে আশা করছি। বিগত দিনের আমার রাজনৈতিক জীবনে দলের প্রভাব কাটিয়ে কখনো কোনো অন্যায় করিনি এটা আমি গর্ববোধ করে বলতে পারি। এছাড়া আমার রাজনীতির শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে অনুপ্রাণিত
হয়ে সবসময় দুখে-দুঃখে এ অঞ্চলের মানুষের পাশে ছিলাম। নির্বাচীত হলে সাতকানিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব সেটাই আমার স্বপ্ন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা