ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ মে ২০২৫, ৪:১০ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
মিয়ানমারের সাগর পথে অবৈধভাবে পাচারকালে৬০০বস্তা ইউরিয়া সারসহ১০পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার(০২মে)দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃত পাচারকারীরা কক্সবাজার,চট্টগ্রাম ও নোয়াখালীর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন,সাগরে৫৮দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি।বৃহস্পতিবার(১মে)মধ্যরাতে সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের সদস্যরা।এতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলেও তা না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড।পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা৬০০বস্তা ইউরিয়া সারসহ১০পাচারকারিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে।এবং আটককৃত ট্রলার ও পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎