ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

‎স্টাফ রিপোর্টারঃ


‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে মতবিনিময় সভায় প্রবীণ মুরুব্বী ঝিলিক মিয়া এর সভাপতিত্বে নিজের নির্বাচনী ইশতেহার ও জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য রাখেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

‎এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, উপজেলা বিএনপি নেতা জিয়াউর রহমান, শহীদ মিয়া, মোঃ আব্দুল লতিফ, মোজাহিদ খান,
‎আব্দুল ওয়াকিব,জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ,শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা সাফওয়ান রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতা। গণসংযোগকালে ব্যারিষ্টার আনোয়ার হোসেন উপস্থিত সবার সাথে কূশল বিনিময় করেন এবং সকলের দোয়া সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন।

‎গণসংযোগ পরবর্তী মতবিনিময় সভায় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের হাটে-ঘাটে,
‎মাঠে-বাজারে ও বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে সর্বস্তরের জনতার যথেষ্ট সারা পেয়েছি। আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে সর্বস্তরের জনতার রায়ে আমার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু পরিবর্তন নয়, ইতিবাচক ও টেকসই পরিবর্তন। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন, সৎ থাকা এবং পরিশ্রমই উন্নয়নের মূল চালিকা শক্তি। সবাই মিলে কাজ করলে সমাজ ও দেশ এগিয়ে যায়।

আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎