ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদক মুক্ত সমাজ গড়তে খেলা ধুলার বিকল্প নাই –চেয়ারম্যান তারেক শরীফ

প্রতিবেদক
admin
১৮ অক্টোবর ২০১৯, ১০:১৭ অপরাহ্ণ

Link Copied!

আবু বক্কর ছিদ্দিক,মহেশখালী :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফেরর পৃষ্টপোষকতায় মিনি বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -১৯ এর শুভ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলার উদ্বোধন ঘোষণা করেন । ১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় চিকনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান ট্রপি টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় , এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , সাবেক কৃতি ফুটবলার শামসুল আলম রনি , স্থানীয় ৫ নং ওয়াড়ের ইউপি সদস্য ইয়াছিন আরফাত, ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শরীফুল ইসলাম , আওয়ামীলীগনেতা মোঃ ইছহাক , রমিজ উদ্দিন , ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মোহাম্মদ জিসান খাঁন , উত্তর নলবিলা মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোর্শেদ আলম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা । ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে তিনি বলেন , মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলা ধুলার কোন বিকল্প নেই । যুব সমাজ আমাদের অহংকার, তাই খেলা ধুলার মাধ্যমে তারা একদিন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এদেশের মান বজায় রাখতে সক্ষম হবে । খেলা ধুলা যেমন মানুষের মন সতেজ রাখে তেমনি ভাবে কিশোর কিংবা যুব সমাজ বিনোদনে সম্পৃক্ত থাকলে বিপদগ্রস্ত থেকেও রক্ষা পাবে । এজন্য ছাত্র কিংবা যুব সমাজ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকতে বিনোদনের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান চেয়ারম্যান তারেক শরীফ । তিনি সমাজে যে কোন গঠনমূলক উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করারও অঙ্গীকার ব্যাক্ত করেন । এর আগে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ চিকনীপাড়ায় পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন খেলা পরিচালনা কমিটি ও স্থানীয় জনসাধারণ ।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ