ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদকের উপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

প্রতিবেদক
admin
২২ অক্টোবর ২০১৯, ৮:৩৯ অপরাহ্ণ

Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:

বেনাপোল ট্রাক মালিক সমিতির বেনাপোল কার্যালয় চেয়ারম্যান এবং বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী’র বাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলার প্রতিবাদে বেনাপোল বন্দরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার(২২শে অক্টোবর) সকাল ১০টায় এই মানববন্ধন কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। বিশাল বহরের এই মানববন্ধন বন্দর এলাকা ছাড়িয়ে বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ জুড়ে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৭টি সংগঠনগুলোর মধ্যে রয়েছে বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, বেনাপোল চেকপোষ্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, প্রাইভেট কার একতা সমিতি, বন্দর সকল প্রকার গার্ড, নৈশ গার্ড সহ সকল শ্রেণী-পেশার মানুষ। অপরদিকে সানরাইজ পাবলিক স্কুল দিঘীরপাড় বেনাপোল এর পক্ষ থেকেও একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঐ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সকল ছাত্র-ছাত্রীবৃৃন্দ এতে অংশগ্রহণ করে বেনাপোল-যশোর মহাসড়ক অবস্থান নেয়। উলে¬খ্য ঐ স্কুলের পরিচালক পর্ষদ কমিটি’র সভাপতি ও আজিম উদ্দিন গাজী। মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অনতিবিলম্বে আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা নিক্ষেপকারী অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানববন্ধন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে সর্বক্ষণ নিয়োজিত ছিল বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎