ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাইশারীতে জে এস সি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৫

প্রতিবেদক
admin
২ নভেম্বর ২০১৯, ৬:৪৯ অপরাহ্ণ

Link Copied!

শামীম ইকবাল চৌধুরী,নিজস্ব সংবাদদাতা:নাইক্ষ্যংছড়ি-

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা সারা দেশের ন্যায় সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
সর্বমোট ৪৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলে উপস্থিত রয়েছেন ৪৭৮জন। অনুপস্থিত রয়েছেন ১৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১০জন ছাত্র ও ৫ জন ছাত্রী । তবে অনুপস্থিতির কারন দায়িত্ব রত কেউ জানাতে পারেন নাই।
বিষয়টি খতিয়ে দেখবেন বলে সংশ্লিষ্টরা জানান।
বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জে এসসি পরীক্ষার দায়িত্বরত ইউ,এন ওর প্রতিনিধি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ বলেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশপরিস্থিতিে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন পরীক্ষার শুরু থেকে নির্বাহী ম্যেজিষ্ট্রেট শ্রীমন সরকার শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রতে উপস্থিত ছিলেন।
হল সুপার ইদগড়,এ,এমবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদার বলেন সুন্দর পরিবেশে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাকী পরীক্ষা গুলু সুন্দর পরিবেশে শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
কেন্দ্র সচিব বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন পরীক্ষা চলাকালীন কোন ধরনের নিরাপত্তার বিঘ্ন ঘটেনি। আগের দিন মাইকিং করে এলাকার সব জায়গায় জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। পরীক্ষা শেষ না হওয় প্রতিদিন পুলিশ মোতায়েন থাকবে।
পরীক্ষা চলাকালীন মেড়িক্যাল অফিসার ছিলেন উপসহকারী কমিউনিটি মেড়িকেল অফিসার মোঃ,নুরুল আমিন। এছাড়া নিরাপত্তার দায়িত্নে ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এসআই রুবেল ধরসহ পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা