ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বরিশাল র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ অক্টোবর ২০১৯, ৭:১৯ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল :হত্যা, গুরুতর জখম, অপহরণ, ডাকাতি মামলার এজাহারভূক্ত ০৭টি মামলার আসামী ও চরমপন্থী দলের কালো বাহিনীর নেতা পলাশ মাতব্বর(৪৫) কে গ্রেফতার করেছেন র‌্যাব-৮। পলাশ মাদারীপুর জেলার শিবচর থানার বাঘমারা গ্রামের দাদন মাতব্বরের ছেলে।

আজ সকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, গত ১৮ অক্টোবর র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল মাদারীপুর জেলার শিবচর থানাধীন বাগমারা এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশী করে তার হেফাজতে রাখা ১৯৭ পিস ইয়াবা, ০২টি পিস্তল, ০৯ রাউন্ড এ্যামোনিশন ও ০৪টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অপহরন, খুন এবং ডাকাতি করে আসছে। খুন করার পর সে ভারতে চলে যায় এবং ভারতে কিছুদিন অবস্থানের পর পুনরায় তার নিজ এলাকায় এসে খুন, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যকালাপ করে। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টিকরে। এ সংক্রান্তে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ০৭টি মামলা রয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর জেলার শিবচর থানায় ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে মামলা রুজু করেন।
এদিকে আসামী পলাশ মাতব্বর(৪৫) গ্রেফতার হওয়ায় স্থানীয় সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করে।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত