ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ফুলবাড়ীতে বেড়ীবাঁধের খাল ভরাট ও সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
admin
১৮ অক্টোবর ২০১৯, ৫:৩০ অপরাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

২০১৭ সালের ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাংলাবাজার টু প্যাড্ডার মোড় পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাঁধের প্রায় তিন কিলোমিটার এলাকায় সৃষ্টি হওয়া ৭/৮ টি বিশাল আয়তনের খাল ভরাট ও বাংলাবাজার থেকে আরডিআরএস বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই এলাকার বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল ১৭ অক্টোবর দুপুর ১২টায উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের খালের উপর প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থী মিলিত হয়ে খাল ভরাটের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, নবম শ্রেণীর শিক্ষার্থী কোহিনুর খাতুন, হালিমা খাতুন, স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান,আতাউর রহমান,ইউসুফ আলী, তছলিম মাষ্টার ও ইউপি সদস্য খৈমুদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের বন্যায় বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় ধরলা নদীর পানি সামান্য বৃদ্ধি পেলে ওই খাল গুলো দিয়ে লোকালয়ে প্রবেশ করে। ফলে প্রতিবছর ঘরবাড়ী ও ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর বালু পড়ে নষ্ট হয় ফসলী জমি। তাছাড়া বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের ফুলবাড়ী ও কুড়িগ্রামের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ওই বেড়ীবাঁধটি। কয়েক জায়গায় গভীর খাল হওয়ায় বর্ষাকালে সীমাহীন কষ্ট করে আমাদের যাতায়ত করতে হয়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরী ভিত্তিতে খাল ভরাট ও রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছি ।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা