ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেকুয়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

Link Copied!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

“সড়ক চাই, সড়ক চাই—দ্বিতীয় কোনো কথা নাই”– এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়পাড়া-পুরাডিয়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় টইটং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বড়পাড়া-পুরাডিয়া এলাকার সচেতন নাগরিক সমাজ।

এই কর্মসূচিতে অংশ নেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ তুহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সায়েম খান বাপ্পি, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহমত উল্লাহ, সীরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রহিম উল্লাহ, পুরাডিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিছবাহ উদ্দিন আসিফ এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবু শামা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বক্তারা বলেন, বড়পাড়া পুরাতন মাদ্রাসা থেকে আহলিয়া বালিকা মাদ্রাসা পর্যন্ত সড়ক এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়ক দীর্ঘ দেড়যুগ ধরে অবহেলিত। এসব রাস্তায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় পথচলা দুর্বিষহ হয়ে ওঠে। শিক্ষার্থীরা প্রতিদিন কষ্ট করে স্কুল-কলেজে যায়, রোগী পরিবহনে চরম সমস্যা হয়। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রবেশ করতে পারে না।

বক্তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে আরো বলেন, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিন ধরেই অবগত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন সাধারণ জনগণ।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন আয়োজকরা।

আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎