ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

Link Copied!

oplus_2

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
এম এ মোতালিব ভুইয়া :
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির আয়োজনে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজারের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ শমশের আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক করম আলী

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সামছুল ইসলাম,সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি হোসনা বেগম।

এছাড়াও বক্তব্য দেন— দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা:হারুনুর রশিদ,সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন,
মোহন লাল দাস মৃদুল, আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, মহিতোষ মজুমদার বসু, ফখর উদ্দিন,অধ্যক্ষ অসীম মোদক প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৩২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎকর্ষ ধরে রাখার আহ্বান জানান।

সংবর্ধনা উপলক্ষে পুরো অডিটোরিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎