ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা-পুত্র গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮৭ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই ) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার বোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

যান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন(১৯) । এ সময় তাদের বসত ঘরে তল্লাশি করে ৩ হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরও ২ হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) বদরুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা চিনি সহ বাবা- পুত্রকে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ