ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।।।

প্রতিবেদক
admin
৩১ অক্টোবর ২০১৯, ১০:৫৮ অপরাহ্ণ

Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

জেলা ও উপজেলাসহ শহরের বিভিন্ন স্থানে চাদাঁবাজি এবং শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ সহ তিন দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও পৌরসভা ঘেরাও করেছে ঠাকুরগাঁওয়ের ইজিবাইক শ্রমিকরা। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে শ্রমিকরা মিছিল নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহবুব আলম রুবেল, এস এম আবু আসলাম লাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, রমজান আলী প্রমুখ ।

মানববন্ধন শেষে শ্রমিকরা মিছিল নিয়ে ঠাকুরগাঁও পৌরসভা ঘেরাও করে ।
শ্রমিক নেতা মাহবুব আলম রুবেল অভিযোগ করে বলেন, পৌরসভার বিভিন্ন পয়েন্টে টোল আদায়ের নামে শ্রমিক নির্যাতন করছে। আদায়কারী নিয়ম ভেঙ্গে ইচ্ছে মত চাঁদা দাবি করছে । প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন শ্রমিকরা । তিনি বলেন পৌরসভা ছাড়াও নামে -বেনামে সংঘবদ্ধ দল চাঁদা আদায় করছে কথিত সমাজ কল্যাণের তহবিল সংগ্রহের নামে ।

এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভা মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ