ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে৩০হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের নাফনদীর তীর কেওড়া বাগানে নৌকা তল্লাশি চালিয়ে কারেন্ট জালের ভেতরে লুকায়িত অবস্থায়৩০হাজার পিস ইয়াবাসহ মো:নুর মোস্তফা(২০)নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আটক নুর মোস্তফা টেকনাফ উপজেলার নেছার পাড়ার বাসিন্দা মোঃনুর কবিরের ছেলে।
রবিবার(১৬ফেব্রুয়ারি)সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।তিনি জানান,শনিবার(১৫ফেব্রুয়ারি)দুপুরে খারাংখালী মোস্তাকের ঘের এলাকায় মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যে খারাংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় মিয়ানমার অংশ হতে একটি নৌকা বাংলাদেশের পার্শ্বে জেলের ছদ্মবেশে নৌকায় অপেক্ষারত ব্যক্তির সাথে সাক্ষাৎ করে মিয়ানমারে চলে যায়।বিজিবি নৌ টহলদল সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করলে নৌকা নিয়ে নদীর তীরে কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কারেন্টজালসহ তাকে আটক করতে সক্ষম হয়।পরে নৌকা তল্লাশি করে কারেন্ট জালের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায়৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।মাদক পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ