ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ার খুটাখালীতে অবৈধ দোকান উচ্ছেদ

প্রতিবেদক
নিউজ ভিশন
১৫ অক্টোবর ২০১৯, ১০:০৮ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার,চকরিয়া

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গার উপর নির্মিত অবৈধ একটি দোকান উচ্ছেদ করা হয়েছে।১৫ অক্টোবর সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ খুটাখালী বাজারের ভেতরে সরকারী খাস খতিয়ানভুক্ত এক শতক জায়গার উপর একটি দখলবাজ চক্র অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে মাছ ব্যবসা করে আসছিল। সরকারী জায়গাটি অবৈধ দখলে নেয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভীর হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দোকানটি গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মহসিন তালুকদার নেতৃত্বে একদল পুলিশ, খুটাখালী বাজার কমিটির সভাপতি মো.শফি, ইউপি সদস্য তারেক, ভূমি অফিসের সার্ভেয়ার মো.সাখাওয়াতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, খুটাখালী বাজার এলাকায় সরকারী এক নম্বর খাস খতিয়ানভুক্ত এক শতক জায়গা দখল করে একটি দখলবাজ চক্র দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা করে আসছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি দখলমুক্ত করার জন্য অভিযান চালানো হয় এবং অবৈধ দোকানটি উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট