ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় সংবাদ সম্মেলনে পিতা মুজিবের অভিযোগ, “আমার ছেলে নয়ন নির্দোষ”

প্রতিবেদক
admin
২০ অক্টোবর ২০১৯, ২:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার ,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকায় মরহুম ইব্রাহীমের পুত্র মুজিবুল হক ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ১টার দিকে পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট খাঁনসিড়ির হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত অভিযোগে তিনি দাবী করেন, আমার পুত্র মিনহাজুল হক নয়ন (২৭) চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এল.এল.বির শেষ বর্ষের ছাত্র। গত ১৬ই অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া থানা পুলিশ আমার ছেলেকে বাসটার্মিনালস্থ কোচপাড়া রাম্তার মাথা এলাকার একটি মোটর সাইকেল সার্ভিসিংয়ের দোকান থেকে কোন মামলা ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই থানায় নিয়ে যায়। নয়ন ওই সময় গাড়ি সার্ভিসিং করেছিল বলে তার পিতা জানান । তিনি আরো অভিযোগ করেছেন, স্থানীয় এক প্রভাবশালী নেতার ইন্ধনে পুলিশ নয়নকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশ নয়নকে অমানবিক নির্যাতন করে। বর্তমানে তার ছেলে নয়ন কক্সবাজার জেল হাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র গ্রেফতার হওয়ায় তার ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিপূর্বে পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত প্রভাবশালী মহলটি তার ছেলের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছিল,প্রত্যক মামলায় তার ছেলে জামিনে রয়েছে। অসহায় পিতা মুজিবুল হক তার ছেলেকে নির্দোষ দাবী করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত