ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুতুবদিয়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে দুটি বোট ও ৫০ হাজার মিটার ইলিশ জাল জব্দ

প্রতিবেদক
admin
৩০ অক্টোবর ২০১৯, ১:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল থেকে নিষেধাজ্ঞা অমান্য করে একদিন আগে ইলিশ ধরার উদ্দেশ্যে বের হওয়া দুটি বোট ও সাথে থাকা ৫০ হাজার মিটার ইলিশ জাল জব্দ করেছে কুতুবদিয়া মৎস্য অধিদপ্তর। এসময় উভয় বোটে থাকা মোট ১৯ জন মাঝি-মাল্লাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন কুতুবদিয়া মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।
মৎস্য অফিস সূত্রে জানা যায়,২৯ অক্টোবর (মঙ্গলবার) ভোরে পিলটকাটা খাল থেকে “আল্লাহর দান” ও “আল্লাহ মালিক” নামের দুটি বোট নিষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন আগেই গভীর সাগরে ইলিশ ধরার উদ্দেশ্যে বের হয়। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ দিকে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। কোস্ট গার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে কুতুবদিয়া চ্যানেলের অদূর থেকে বোট দুটি আটক করা হয়। বোট দুটি হলো যথাক্রমে কৈয়ারবিল ইউনিয়নের মলমচর গ্রামের আব্বাস কোম্পানী ও একই ইউনিয়নের মাতবর পাড়া গ্রামের কাইছার কোম্পানীর।
পরে ভোট দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোচলেখা নিয়ে মাঝি-মাল্লাসহ ছেড়ে দেয়া হয় এবং ইলিশ ধরার জালগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড সুপ্রভাত চাকমা এবং মৎস্যকর্মকর্তা নাসিম আল মাহমুদসহ কোস্টগার্ড কুতুবদিয়া ও অন্যান্যরা।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা