ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা সদরে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী- শোভাযাত্রার আয়োজন করে। কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল,যুবদল, শ্রমিক দল,মহিলা দল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর নানা ব্যানার ও ফেস্টুন,প্লেকার্ড, বাদ্যযন্র নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এ র‌্যালীর নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
জানা যায়, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকেল তিনটায় ফকির মজনু শাহ সেতুর পূর্ব পাশ থেকে শোভাযাত্রা শুরু হয়।পরে তাজউদ্দীন আহমদ চত্বর, বাসস্ট্যান্ড, থানার মোড়, উপজেলা পরিষদ সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফাইশ্রী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়।

সাফাইশ্রী মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল করিম বেপারী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ প্রমুখ।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা