ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উখিয়ায় নারী কমিউনিটি পুলিশিং কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন

প্রতিবেদক
নিউজ ভিশন
২২ সেপ্টেম্বর ২০১৯, ৭:০৫ অপরাহ্ণ

Link Copied!


ফরহাদ আমিন:
কক্সবাজারের উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপ হলরুমে রবিবার সকালে নারী কমিউনিটি পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় কনসালটেন্ট মো.আবু বক্করের পরিচালনায় ইউএনডিপির পরিচালক মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন-জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর খালিদ এরশাদ।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ¦নুরুল হুদা,উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো:কায়সার,টেকনাফ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,টেকনাফ মডেল থানার সাব-ইন্সপেক্টর সাব্বির আহমেদ,উখিয়া থানার সাব-ইন্সপেক্টর নুরুল হক,একলাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর কেফায়েত উল্লাহ সাজ্জাদ প্রমূখ।
উক্ত কর্মশালায় টেকনাফ ও উখিয়ার উপজেলা ১০০জন নারীসহ কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন,সমাজের নিরব থাকা ধর্ষণ,যৌন সহিংসতা,যৌনতার উদ্দেশ্যে মানপাচার,যৌন দাসত্ব, বাল্যবিয়ে,জোরপূর্বক মাদক পাচার ও যৌন ব্যবসা,ইভটিজিং রোধে নারী সদস্যরা ভূমিকা রাখতে পারে।তাই সমাজের সকল স্তরের মানুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে।পুলিশ বাহিনীতে যেমন নারীরা বিভিন্ন ধরণের অবদান রাখছেন,তেমনি কমিউনিটি পুলিশিংয়ের নারী সদস্যরা সমাজের পিছিয়ে থাকা মানুষকে কাজ করতে পারেন।তাই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।তিনি আরো বলেন,উখিয়া টেকনাফের সকল নাগরিকের মানবাধিকার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের দায়বদ্ধতা এবং দক্ষতা বাড়ানো অত্যাবশ্যকীয় বলে ইউএনডিপি মনে করে।প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সেবার মান ও কার্যকারিতা বৃদ্ধি করে রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠী বিশেষ করে নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত