ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে যমুনার তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নিয়ে নানা গুঞ্জন চলছে

প্রতিবেদক
admin
১৯ অক্টোবর ২০১৯, ২:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ, জামালপুর ঃ

জামালপুরের ইসলামপুর কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় যমুনার তীরে শুক্রবার বিকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি কোন মাদক ব্যবসায়ীর বা নৌ- ডাকাতের হতে পারে বলে যমুনার চরাঞ্চলে ব্যাপক গুঞ্জন চলছে।

জানা গেছে, যমুনা নদী সংলগ্ন ইসলামপুরের কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় শুক্রবার বিকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ আটকে থাকতে দেখে এলাকাবাসী। পরে এ খবর পেয়ে কুলকান্দি পাইলিং ঘাট থেকে লাশটি উদ্ধার করেন ইসলামপুর থানা পুলিশ।

ইসলামপুরের কুলকান্দি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সনেট জানান, সম্প্রতি যমুনা নদী পথে স্থানীয় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও নৌ-দস্যুদের অভ্যন্তরীণ বিরোধ চলছে। মাদক ব্যবসায়ী ও নৌ ডাকাতরা সম্প্রতি যমুনা নদীপথে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে কয়েক দফা আগ্নেয়াস্ত্রের মহড়াও দিয়েছে যাহা মন্নিয়া, প্রজাপতি ও কুলকান্দি চরাঞ্চলের অসংখ্য মানুষ দেখেছেন। সেই সুবাদে এলাকাবাসীর মুখে মুখে চাউর হচ্ছে, স্থানীয় মাদক ব্যবসায়ী অথবা নৌ- ডাকাতদের অভ্যন্তরীণ বিরোধের কারণে অজ্ঞাত ব্যক্তিটি লাশ হয়ে থাকতে পারে। এনিয়ে ইসলামপুর উপজেলার কুলকান্দি ও বেলগাছার মন্নিয়ার চরাঞ্চলে নানা গুঞ্জনও চলছে বলে জানাগেছে।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ