ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

প্রতিবেদক
admin
১২ জুলাই ২০২৪, ৩:০০ পূর্বাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু নাছের সোহাগ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছাবিদ বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার এলাকার নোয়াব আলী নতুন বাড়ির নোয়াব আলীর ছেলে। সে ৩ সন্তানের জনক ছিল।

নিহতের মামা তানভীর জানান, নিহত সোহাগ তার দূর সম্পর্কের ভাগনে হয়। সে রাতে আমার ঘরে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) মেরামতের কাজ করছিল। সেসময় আইপিএসের পাওয়ার বন্ধ না করায় অসাবধানতাবশত আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা