ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

সর্বোচ্চ ভোটে পরিচালক তামিম ইকবাল, হটলেন মিতু ও আমজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে বড় চমক নিয়ে এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। একই নির্বাচনে হেরে গেছেন ফরজুর মিতু, আমজাদ হোসেনসহ কয়েকজন প্রার্থী।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা পর্যন্ত চলে ভোট গণনা। এতে ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন ঘিরে দিনভর মিরপুর এলাকায় ছিল কড়া নিরাপত্তা ও ব্যস্ততা। ভোটাররা বোর্ড রুমে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে তামিম ইকবাল ছাড়াও নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির ফয়সাল, ফাহিম সিনহা, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালামসহ মোট ১২ জন।

ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম ও ইসরাফিল খসরু। ৭০ ভোট পান মাসুদুজ্জামান, আর ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট। অন্যদিকে ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পান সমান ৬৬ ভোট করে।

হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে ফরজুর মিতু পান ২৩ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট এবং বোরহানুল পাপ্পু পান ৪০ ভোট।

ভোটের এই ফলাফল ক্রিকেট অঙ্গনে নতুন নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারের প্রশাসনিক ভূমিকায় আসা বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন শেষে আয়োজকরা জানান, সব প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে। এখন নতুন পরিচালনা পর্ষদই বিসিবির ভবিষ্যৎ নীতিনির্ধারণে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সর্বোচ্চ ভোটে পরিচালক তামিম ইকবাল, হটলেন মিতু ও আমজাদ

আপডেট সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬