ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

কমলগঞ্জে ভানুগাছ বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার বিকেল ভানুগাছ চৌমুহনায় মাধবপুর রোড থেকে শুরু হয়ে উপজেলা রোড, ভানুগাছ বাজার এসে শেষ হয়। গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত এসিস্ট্যান্ট সেক্রেটারি সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী মৌলভীবাজার -৪ (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) সংসদ পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের পরিচিত ফরম ও পুস্তিকা বিতরণ করা হয়। কর্মসূচিতে ভানুগাছ বাজারে জনসাধারণ, ব্যবসায়ী- দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দাওয়াত দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলীর মানুষের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করা হয়।

গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন কমলগঞ্জ শাখার সভাপতি মো. আব্দুস সালাম, সহসভাপতি মোঃ আলতাফুর রহমান কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই, মাধবপুর ইউনিয়নের জামায়াতে সভাপতি মাস্টার আব্দুল মুমিন, সহ-সভাপতি ইসলাম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা