ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে টঙ্গী পূর্ব থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুন ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিনিধি:মির্জা নাদিম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনি।

সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি সরকার রাজিব হায়দার সুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল পারভেজ জিলানী। মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হেনা মোস্তফা নাসির ও মাওলানা খোরশেদ আলম খান।

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। তিনি বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।”

আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন,আজেদুল ইসলাম, সহ-সভাপতি, গাজীপুর মহানগর যুবদল,মাহমুদ হাসান রাজু,সহ-সভাপতি, গাজীপুর মহানগরযুবদল,
মোহাম্মদ আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা যুবদল, মোহাম্মদ মামুন রানা, সহ-সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা যুবদল, মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা যুবদল

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত