ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. তথ্য প্রযুক্তি

বাংলাদেশি বিজ্ঞানীর তৈরি বিশ্বের সবচেয়ে পাতলা লেন্স

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ অক্টোবর ২০১৯, ৫:১০ অপরাহ্ণ

Link Copied!

আইটি ডেস্ক

সম্প্রতি ইউনিভার্সিটি অব ইউটাহর একদল বিজ্ঞানী স্মার্টফোনের জন্য চুলের চেয়ে হাজার গুণ পাতলা ক্যামেরা লেন্স তৈরি করেছেন।

এ দলে একজন বাংলাদেশি বিজ্ঞানীও আছেন। তার নাম মঞ্জুরুল মিম ফিরোজ।

তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব ইউটাহ’তে পিএইচডি করছেন। তার দলের অন্য সদস্যরা হলেন সৌরাংশু ব্যানার্জি, অপ্রতিম মজুমদার, ফার্নান্দোগুয়েভারা ভেসকুয়েজ, ব্যারারডি সেনসাল রদ্রিগেজ ও রাজেশ মেনন।

দলের সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষার্থী। লেন্স তৈরি সম্পর্কে মঞ্জুরুল মিম জানান, তাদের তৈরি লেন্সটি চুলের চেয়ে এক হাজার গুণ বেশি পাতলা। তবে সক্ষমতার বিচারে এটি প্রচলিত লেন্সের সমকক্ষ।

দেখলে মনে হতে পারে, মাইক্রোস্ট্রাকচারটিতে খুব ছোট ছোট পিক্সেলের লেন্স আছে। কিন্তু এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা লেন্স নয় বরং সব একত্রে একটি লেন্স হয়ে কাজ করছে।

নতুন উদ্ভাবিত ক্যামেরা লেন্সটির সাহায্যে স্মার্টফোনের পেছনের বডি আরও পাতলা বানানো সম্ভব হবে। লেন্সটি শুধু স্মার্টফোনের ক্যামেরায় নয়, হালকা ওজনের ড্রোনেও ব্যবহার করা যাবে। তাপমাত্রা মাপার যন্ত্রেও এটি থার্মাল ইমেজিং ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা