ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

আবরার হত্যায় এ পর্যন্ত ১৩ জন গ্রেফতার ।

প্রতিবেদক
admin
৯ অক্টোবর ২০১৯, ৩:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। তাঁরা হলেন—শামসুল আরেফিন রাফাত (২১), মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেন (২১)।

গ্রেপ্তার তিনজনের মধ্যে মনিরুজ্জামান মনির ও আকাশ হোসেন আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে শামসুল আরেফিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর ডেমরা এলাকা থেকে মনিরকে ও গাজীপুরের বাইপাইল থেকে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। অন্যদিকে বিকেল সাড়ে তিনটায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে রাফাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুজ্জামান মনির বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আকাশ একই ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এবং শামসুল আরেফিন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল সোমবার ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা