ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

আবরারের পরিবার গণভবনে

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ অক্টোবর ২০১৯, ৫:৪১ অপরাহ্ণ

Link Copied!

আবরারের পরিবার গণভবনে

নিউজভিশন রিপোর্ট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ এর বাবা মা ও ভাই গণভবনে গিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আবরারের বাবা মা ও ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সোমবার (১৪ অক্টোবর) গণভবনে এসেছেন।

গত ৬ অক্টোবর রবিবার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মধ্য থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। বুয়েট শাখা ছাত্রলীগের কিছু নেতা আবরারকে ডেকে নিয়ে মারাত্মক নির্যাতন করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে আবরারের বাবা হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পাওয়ায় ছাত্রলীগ থেকে এ পর্যন্ত ১২ জনকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ ঘটনার পর থেকে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অন্যদিকে, আবরার হত্যার ঘটনায় উত্তাল হয়ে পড়েছে বুয়েট। এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ হত্যাকারীদের বিচার দাবিতে আন্দোলন চলছে। প্রধানমন্ত্রীও বলেছেন, যারাই দোষী হবে শাস্তি তাদের পেতেই হবে। তিনি এ কারণে কারও দলীয় পরিচয় দেখবেন না। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত