ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রামুতে র‌্যাবের বিশেষ অভিযান

মো:জাবেদুল আনোয়ার স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারকক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি ধারালো দা (ম্যাচেট) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি মাদকসহ অবস্থান করছে বলে তথ্য পায় র‌্যাব।তথ্যের সত্যতা যাচাই করতে ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি) এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো দা বা ম্যাচেট (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি) উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সটকে পড়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র‌্যাব-১৫ এর এ ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬