ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

দাবি মেনে নিল বিসিবি, মাঠে ফিরছেন সাকিবরা

প্রতিবেদক
admin
২৪ অক্টোবর ২০১৯, ১:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

ক্রীড়া ডেস্ক :

ক্রিকেটের সংকট আপাতত কেটে গেছে। বুধবার রাতে আলোচনার পর ক্রিকেটারদের ১১টি দাবি মেনে নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সমমর্যাদা নিয়ে ক্রিকেটারদের নতুন দুটি দাবি পরবর্তী সময় আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।

মিরপুরে বিসিবি কার্যালয়ে আলোচনার পর গত সোমবার ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। ফলে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন তারা। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে।

দিনভর নানা নাটকীয়তার পর আলোচনার মাধ্যমে ক্রিকেটার ও বিসিবির এমন সিদ্ধান্তে পৌঁছানোর খবর দেন নাজমুল হাসান পাপন। বিসিবি প্রধান বলেন, ‘আমরা আগের দিনই বলেছিলাম সব দাবিই মেনে নেবো। আজও (বুধবার) আলোচনা হয়েছে। আমরা তাদের ৯টি দাবি মেনে নিয়েছি।’

ক্রিকেটাররা আগের ১১ দাবির সঙ্গে আরও দুটি যোগ করে ১৩ দফা দাবি পেশ করেছিলেন গুলশানের সংবাদ সম্মেলনে। যদিও নাজমুল নতুন দুটি নিয়ে পরে আলোচনার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন দাবি নিয়ে আমরা আলোচনা করিনি। এগুলো আইনগত ভাবে দেখা হবে। এক নম্বর দাবিতে আমাদের কিছু করার নেই।’

বুধবার বিসিবি কার্যালয়ে রাত সাড়ে ৯টার পর শুরু হয় এই বৈঠক। গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে বোর্ডের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটাররা।

এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে তাদের মুখপাত্র হিসেবে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। ১৩ দফা দাবি পেশের পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্রিকেটাররা। আজই (বুধবার) বোর্ডে যাবেন তারা।

সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার পর বিসিবিতে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনে নামা ক্রিকেটাররা। রাত ৯টার দিকে গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে পৌঁছান সাকিবরা।

আরও পড়ুন

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট