ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

অবশেষে আফগানদের বিপক্ষে জয়ের দেখা টিম বাংলাদেশের

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩ অপরাহ্ণ

Link Copied!

আমজাদ হোসাইন হৃদয় :

আফগানিস্তানের বিপক্ষে চারটি-২০ সহ টানা ৬টি আন্তর্জাতিক ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে টিম বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দুর্দান্ত ফিফটিতে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।

শুরুতে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে দুই ওপেনার রহমানুল্লাহ ও জাজায়ের ব্যাটে শুভ সূচনা করে আফগানিস্তান। দলীয় ৭৫ রানে আফিফের বলে হযরতুল্লাহ জাজায়ের বিদায়ে দুর্দান্ত পার্টনারশিপের সমাপ্তি হয়। আফিফের এক ওভারে দুই উইকেট শিকার ও সাইফুদ্দিন-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত উইকেট হারায় এবং ১৩৮ রানে থেমে আফগানিস্তান দলের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন হজরতুল্লাহ জাজাই। বাংলাদশের হয়ে আফিফ দুইটি এবং সাকিব, ফিজ, সাইফুদ্দিন ও শফিউল প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
১৩৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে দুই ওপেনার লিটন ও শান্তকে হারালেও সাকিব-মুশফিকের ধীরেসুস্থে ব্যাটিং চাপমুক্ত করে বাংলাদেশের। মুশফিক ব্যক্তিগত ২৬ রানে করিম জানাতের বলে আউট হওয়ার পর মাহমুদুল্লাহ, সাব্বির এবং আফিফের দ্রুত বিদায়ে কিছুটা বিপদে পড়লেও এক পাশ আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান সাকিব এবং শেষদিকে মোসাদ্দেকের ভালো সঙ্গ পেয়ে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পোঁছে যায় টিম বাংলাদেশ। দলের হয়ে ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭০ (৪৫) করে ম্যান অব দা ম্যাচ হোন সাকিব আল হাসান।

ফাইনালের পূর্বে আফগানিস্তানের বিপক্ষে এই জয়টি কাম্য ছিল। ২৪ তারিখ ফাইনালেও এমন ভালো কিছু উপহার দিবে টিম বাংলাদেশ এমনটি দাবি ক্রিকেট ভক্তদের।

আরও পড়ুন

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট