ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

২৪ অক্টোবর অনুষ্টিত হবে রুয়েটের ভর্তি পরীক্ষা।

প্রতিবেদক
admin
২২ অক্টোবর ২০১৯, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

আব্দুর রহিম :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।
ভর্তি পরীক্ষায় ১ হাজর ২৩৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯ হাজার ৬০ জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম ।

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৮ হাজার ৮০ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ পর্যন্ত পরীক্ষায় ৭৮০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। ৪ নভেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরীক্ষার অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (দুই কপি) সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট উপজাতি/ ক্ষুদ্র জাতিসত্ত্বা/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল/ হেডম্যান/গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। অন্যথায় ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা চলাকালীন ক্যালকুলেটর ব্যতীত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, কেন্দ্রীয় ভান্ডারের ইনচার্জ শ্যাম দত্ত, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ, জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আ.ফ.ম. মাহমুদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত