ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

পলাশে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারনের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৫, ২:২২ পূর্বাহ্ণ

Link Copied!

পলাশ(নরসিংদী)প্রতিনিধি ঃ

প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারনের লক্ষে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের আয়োজনে নরসিংদীর পলাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে বিজ্ঞ পাখির ৫দিনব্যাপী ‘হলদে পাখি গাইডার বেসিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মে বৃহস্পতিবার দুপুরে পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ৫দিন ব্যাপী এ প্রশিক্ষন কোর্সের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হলদে পাখি গাইডার বেসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন পলাশ উপজেলা শাখার কমিশনার ও ইউরিয়া সারকারখানা স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সৈয়দা আজিজুন্নাহারে সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কাজল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের সচিব রওশন আক্তার হায়দার,পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিন।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সহকারি শিক্ষকদের ৫দিন ব্যাপী হলদে পাখি গাইডার বেসিক প্রশিক্ষণ কোসের্র শেষে ৫০জন বিজ্ঞ পাখি (সহকারী শিক্ষকদের) হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

আরও পড়ুন

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট