ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ পরিবারের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) হলের ক্যান্টিনে বিভিন্ন বর্ষের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করা হয়।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, সম্মানিয় অতিথি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস এবং বিশেষ অতিথি বিভাগের দুই শিক্ষক যথাক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং জনাব মাহমুদুর রহমান।

চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বলেন, শুধু অন্যকে উপদেশ দিলে হবে না,তা নিজেদের মধ্যেও চর্চা করা জরুরি। ইফতারে খাবার অপচয় করা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আবাসিক শিক্ষক ড. সাইফুল্লাহ বলেন, সাওম আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের কুরআন চর্চা করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুবাশ্বিরুজ্জামান হাসান। আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগের সাবেক শিক্ষার্থী রঞ্জু ইসলাম রনি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির গবেষণা সহযোগী মো: জামিন মিয়া ও একই প্রতিষ্ঠানের সহকারী কিউরেটর মো: ফয়সাল মিয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনায় ছিলেন হলের ইমাম মুহাম্মদ আবদুর রহমান। এসময় হল মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসাইনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ