ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ডাকসুর অপরিণত সিদ্ধান্ত মেনে নেয়া হবে না –ইশা ছাত্র আন্দোলন

প্রতিবেদক
admin
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১:১০ পূর্বাহ্ণ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি :

ডাকসুর নেতৃবিন্দের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত একটি অপরিনামদর্শী ও এখতিয়ার বহির্ভূত অতিউৎসাহী সিদ্ধান্ত। এই অপরিনত সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

তারা আরো বলেন, ডাকসুর এ সিদ্ধান্তগ্রহণ বাংলাদেশের সংবিধান বিরোধী একটি পদক্ষেপ। এই সিদ্ধান্তটি সংবিধানের ৮ টি ধারার সাথে সাংঘর্ষিক। সংবিধানের অন্ততঃ ৮ টি অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। অনুচ্ছেদগুলো হলো : ৭ এর ১,২, ২৮ এর ১ ও ৩ , ৩৭ , ২৬ এর ১ও ২ , ৩৬ , ৩৮ এর ক , খ, গ, ঘ , ৩৯ এর ১ ও ২ এর ক , ৪১ এর ১ এর ক, খ, এবং ৪১। বাংদেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নেই।

এসময় তার আরো বলেন, “ধর্মভিত্তিক সংগঠন” এই পরিভাষার কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নাই। এই পরিভাষা ব্যবহার করে একটি পক্ষ ক্যাম্পাসে ইসলামী ছাত্র রাজনীতির নিষিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসে “ইসলামভিত্তিক” রাজনীতি করে। যদি তারা ক্যাম্পাসে ধর্মভিত্তিকের নামে ইসলামভিত্তিক সংগঠন নিষিদ্ধ করার কোন অপচেষ্টা করে তাহলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
মো.আল আমিন

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা