ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবিতে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
admin
১১ অক্টোবর ২০১৯, ৮:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

আকতার কামাল মহসিন:

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ও ডেন্টাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. খান মাশরেকুল আলম, এনাটমি বিভাগের প্রধান প্রফেসর ডা. হাবিব খান, প্যাথোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. নাসরীন সুলতানা, সহকারী অধ্যাপক ডা. দীপা সরকার, কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ, ডা. আব্দুল জলিল জনি, ডা. আতিকুর রহমান, ডা. আদনান শাহী, ডা. তাওহীদুল ইসলাম, ডা. রাশেদুল ইসলাম ও ডা. মিনার প্রমুখ।

এছাড়াও আরিফ সাদিক, আব্দুল মান্নান, মুবিনুল হক ও নুর নাহারসহ সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। মানবন্ধনে আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সারা বাংলাদেশে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানো হয়। এ সময় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত রোববার রাতে শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে তড়িৎ কৌশল দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের মৃত্যু হয়।

এ হত্যার ঘটনায় সব শেষ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হয়েছেন অন্যতম সন্দেহভাজন ও বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা। এ পর্যন্ত যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী।

আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎