ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি : প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল মাদক বিরোধী র‍্যালী

কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
  • আপডেট সময় : ০৬:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপজেলা সদরে মাদক বিরোধী এক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জুন, শুক্রবার সকাল ১০ টায় কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশের তাজউদ্দীন আহমদ চত্বর থেকে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা ও যুব বিভাগের উপজেলা সভাপতি মু.আক্তার হোসেন এর নেতৃত্বে র‍্যালীটি শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়, থানার মোড় প্রদক্ষিণ করে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লা সালমানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরহাদ হোসেন মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ হোসেন বকুল, সহকারী সেক্রেটারি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবুল ফাত্তাহ, কাপাসিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি ও টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মু. আক্তার হোসেন প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রতি বছর ২৬ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়ে আসছে।

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে এবং এর বিরুদ্ধে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দিবসটি পালনের সূচনা করা হয়।
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা যুব বিভাগ মানুষকে সচেতন করার জন্য মাদক বিরোধী এ কর্মসূচীর আয়োজন করে।
বর্তমানে মাদকের ভয়াবহ থাবায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

মাদকের অপব্যবহারের কারণে শারীরিক, মানসিক ও আর্থ-সামাজিক ক্ষতির বিষয়ে জনসচেতনতা তৈরি করতে আমাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক মাদক চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ মাদকের বিস্তার রোধে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।
তারা আরো বলেন,
মাদকাসক্তদের অপরাধী হিসেবে না দেখে তাদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
মাদক কারবারি ও মাদক দেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জামায়াতে ইসলামীর যুবনবিভাগের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের নেতাকর্মীরা মাদক বিরোধী রঙবেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন এবং মাদক বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল মাদক বিরোধী র‍্যালী

আপডেট সময় : ০৬:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬