ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

সৌদি থেকেই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র?

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২১ জুন ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

Link Copied!

ইরান-ইসরায়েল ‘যুদ্ধ’ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। হামলা, পাল্টা-হামলায় দুই দেশেই মানুষ মরছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো। এমন পরিস্থিতিতে রীতিমতো বোম ফাটিয়েছে মিডল ইস্ট মনিটর।

শনিবার (২১ জুন) মধ্যপ্রাচ্যে সংঘাত পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট মিডল ইস্ট মনিটর বলছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে এরই মধ্যে নাস্তানাবুদ হয়েছে ইসরায়েল। তারা মার্কিন সেনাদের হস্তক্ষেপ চাচ্ছে। আর এমনটা হলে সেখানে সৌদি আরবই রাখবে ‘বড় ভূমিকা’।

মিডল ইস্ট মনিটর বলছে, মার্কিন সেনাদের প্রস্তুতির ভিত্তি হচ্ছে সৌদি আরব।

গত বৃহস্পতিবার ধারণকৃত এক স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে তারা। ওই স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে সারি সারি যুদ্ধবিমান ও ট্যাংকার বিমান দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে, ২২টি কেসি-১৩৫ ট্যাংকার বিমান, ৫৩টি এফ-১৬ যুদ্ধবিমান ও ১০টি সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমান।

সমর বিশ্লেষকরা বলছেন, এত বিশাল পরিমাণ সামরিক সরঞ্জাম যুদ্ধের ইচ্ছা ছাড়া মোতায়েন করার কথা নয়। এর আগে কখনও এত সমরাস্ত্র সেখানে ছিলও না।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত