ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

যদি আমরা আত্মসমর্পণ করি, তবে দেশের কোনো মসজিদই নিরাপদ থাকবে না-ভারতীয় মুসলিম আইনজীবী

প্রতিবেদক
admin
৯ নভেম্বর ২০১৯, ৬:১০ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক-

১৫০ বছর ধরে চলে আসা বাবরি মসজিদের বিরোধপূর্ণ এলাকা নিয়ে মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। শনিবার (৯ নভেম্বর) ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির একটি বেঞ্চ স্থানীয় সময় সকাল ১১টায় এই রায় ঘোষণা করেছে।

ওই রায়ে বলা হয়েছে, বিরোধপূর্ণ জমি একটি ট্রাস্টের অধীনে হিন্দুদের মালিকানায় থাকবে। অন্যত্র সমপরিমাণ (৫ একর) জমি মুসলিমদের দেওয়া হবে।

রায়ের পর সুপ্রিম কোর্টর আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফরইয়াব জিলানি বলেছেন, আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।

তিনি বলেন, কেবল একটি মসজিদ না, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি আমরা।

রায়ের আগে হাফিংটন পোস্ট ইন্ডিয়াকে তিনি বলেন, আমরা আইনের শাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করছি। কেবল একটি মসজিদের জন্যই না।

জিলানি আরও জানান, যদি আমরা আত্মসমর্পণ করি, তবে দেশের কোনো মসজিদই নিরাপদ থাকবে না, কোনো সংখ্যালঘুই নিরাপদ বোধ করবেন না। কাজেই আমাদের লড়াই কেবল এক টুকরো জমির জন্যই না বলে জানালেন লাখনৌর এই আইনজীবী।

হিন্দুদের বিশ্বাস, একটি মন্দির ধ্বংস করে চারশ ৬০ বছরের পুরনো মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এএফপির খবরে বলা হয়েছে, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মসজিদ ধ্বংস করে সেখানে একটি মন্দির নির্মাণের প্রচার চালিয়েছিলেন।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা