ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

বিশ্বে দ্রুততম হারে বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১১ জুন ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম

গত এক দশকে বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা বেড়েছে সবচেয়ে দ্রুত হারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এই গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার প্রবৃদ্ধি ছিল অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়ে বেশি। এই প্রবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জন্মহার।

প্রতিবেদনে বলা হয়, একজন মুসলিম নারীর গড় সন্তান সংখ্যা ২.৯, যেখানে অমুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা ২.২। মুসলিমরা তুলনামূলকভাবে কম বয়সী হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনাও বেশি।

পিউ রিসার্চের প্রধান গবেষক কনরাড হ্যাকেট বলেন, “মাত্র এক দশকে এমন প্রবৃদ্ধি বিস্ময়কর। মুসলিম ও খ্রিষ্টান জনসংখ্যার ব্যবধান দিন দিন কমে আসছে।”

প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের বৃহত্তম ধর্ম এখনো খ্রিষ্টধর্ম (প্রায় ২৩০ কোটি অনুসারী), তবে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়ছে। মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে কাজাখস্তান, বেনিন ও লেবাননের মতো দেশে। অপরদিকে ওমান ও তানজানিয়ায় মুসলমানদের অনুপাত কিছুটা কমেছে।

গবেষণাটি ধর্মান্তর এবং ধর্মত্যাগের হারও বিশ্লেষণ করেছে। এতে বলা হয়, খ্রিষ্টধর্মে ধর্মত্যাগের হার তুলনামূলকভাবে বেশি—বিশ্বব্যাপী গড়ে একজন খ্রিষ্টান নতুন ধর্ম গ্রহণ করলেও তিনজন খ্রিষ্টান ধর্ম ত্যাগ করছেন।

সবশেষে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী দশকগুলোতে ইসলাম ধর্মই হতে পারে বিশ্বের বৃহত্তম ধর্ম। তবে এ পরিবর্তন নির্ভর করবে ভবিষ্যতের জনসংখ্যা গতি, বয়স কাঠামো ও ধর্মান্তরের প্রবণতার ওপর।

 

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত