ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

লকডাউনে শপিংমল খোলা থাকলেও ঈদবাজারে ভাটা চট্টগ্রামে,ক্রেতা শূন্য বাজার

প্রতিবেদক
admin
২৮ এপ্রিল ২০২১, ১২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

আরফাত আরেফিন, চট্টগ্রাম :

চট্টগ্রামের বৃহত্তর কাপড়ের পাইকারী বাজার টেরীবাজারের থান কাপড়ের দোকানগুলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার, ব্লাউজ, পেটিকোট, সেলাইছাড়া থ্রিপিস ইত্যাদি বেচাকেনা শেষ করতো রমজানের প্রথম দুই সপ্তাহের মধ্যে।
করোনা প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের কারণে এবার ঈদবাজারে ভাটা পড়েছে।
লকডাউনের মধ্যেই কয়েকদিন ধরে দোকানপাট খোলা রাখা হলেও বিক্রি নেই বললেই চলে।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান বলেন, প্রতিবেশী দেশ ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির খবর, দেশে তীব্র গরম, গণপরিবহন বন্ধ থাকা, কর্মজীবীদের বেতন-বোনাসের অপেক্ষাসহ নানা কারণে বেচাকেনা নেই বললেই চলে।
তিনি জানান, টেরীবাজারে ৮২টি বিপণিকেন্দ্রের (মার্কেট) আড়াই হাজার ছোট-বড় দোকানে ২০ হাজার কর্মকর্তা-কর্মচারী ঈদবাজার নিয়ে উদ্বিগ্ন।
আশাকরছি, মে মাসের প্রথম সপ্তাহ থেকে রেডিমেড পণ্যের ক্ষেত্রে ঈদবাজার চাঙা হবে। থান কাপড় বা কাটা কাপড়ের ব্যবসায়ীরা এবার লোকসানে রয়েছেন।
টেরীবাজার থান কাপড়ের জন্য প্রসিদ্ধ হলেও এখন অনেক বড় বড় শোরুম গড়ে উঠেছে।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা