ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে ইয়াবাসহ পালকী বাসের হেলপার আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে পালকী বাসের সীটের নিচে লুকায়িত অবস্থায়১৯৬পিস ইয়াবাসহ নূরুল আলম(৪৫)নামে এক হেলপারকে আটক করেছে বিজিবি।
আটক হলেন,উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কুলাল পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোছনের ছেলে নূরুল আলম(৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২-ব্যাটালিয়ন (বিজিবি)ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।তিনি জানান,রবিবার(১৫ডিসেম্বর)দুপুরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্টের একটি টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস(পালকী)চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।পরে বাসটি তল্লাশীকালীন বাসের হেলপার এর আচরণ সন্দেহজনক হওয়ায় ঐ বাসটিকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে বাসের হেলপারের স্বীকারোক্তিতে বাসের পিছনের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায়১৯৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক আসামি’র বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা