ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

টানা ভারী বর্ষণে বেড়েছে চিরিংগায় চোরদের পুনর্বাসন

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ মে ২০২৫, ৩:১২ অপরাহ্ণ

Link Copied!

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার):  কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নে বেড়েছে চোরদের উৎপাত।

ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ পালাকাটা নুর আয়েশা ভবন থেকে ৩১ মে রাতে আনুমানিক ১ টার দিকে ব্যাটারি চালিত গাড়ি থেকে ৪ টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

ভুক্তভোগী আলমগীরের স্ত্রী জানান, টানা ভারী বর্ষণে বিদ্যুৎ ছিলো না চিরিংগা ইউনিয়নে। সেই সুবিধা কাজে লাগিয়ে দিবাগত-রাত ১ টার সময় চুরি করে ব্যাটারি নিয়ে যায়।
বাহিরের দেওয়াল থাকায় বাড়িতে ডুকে বাড়ির দরজা টালা ভেঙ্গে ফেলে এর পরে চুরি করে ৪ টি ব্যাটারি নিয়ে যায়।

তিনি আরো অভিযোগ করেন, চিরিংগা ইউনিয়নের চোর আর ডাকাতদের প্রভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে, দিনের সময় সাধারণ জনগণ রাতের বেলায় চুরি ডাকাতি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত।

স্থানীয় গ্রাম পুলিশ মোক্তার আহাম্মদ জানান, চিচিংগা ইউনিয়নে কিশোর অপরাধ দিনদিন বৃদ্ধি পেয়েছে, অনলাইন জুয়া এবং বেকারত্বের কারণে চুরি আর ডাকাতি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ২৬ফেব্রুয়ারিতে মো: খোকন ও আবছার থেকেও ব্যাটারি চালিত গাড়ির ২ বার ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
অনেক চেষ্টা করার পরও কোনো ডকুমেন্টস না থাকার কারণে সুরাহা হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত