ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক শিক্ষক গ্রেফতার: ‘ষড়যন্ত্র’ দাবি পরিবারের

প্রতিবেদক
admin
১ অক্টোবর ২০১৯, ৭:১৮ অপরাহ্ণ

Link Copied!

—————
শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুছের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটলেও রাত ১১টায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি রুজু করা হয়। গ্রেফতার হওয়া ওই শিক্ষকের নাম মো: ইউনুছ (৩২)। তিনি ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুমব্রু পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
শ্লীলতাহানির শিকার ছাত্রীর পিতা রশিদ আহমদ জানান- ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে তার মেয়ে। এর আগে অসুস্থ্যতার জন্য সমাপনী মডেল টেষ্ট পরীক্ষার তিনটি বিষয় পরীক্ষা দিতে পারেনি। সোমবার ওই পরীক্ষায় পুন: অংশগ্রহণের জন্য স্কুলে যায় তার মেয়ে। এ সময় অভিযুক্ত শিক্ষক মো: ইউনুছ (৩২) ওই ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তাকে জানায়। ঘটনার পর অভিযোগ পেয়ে বিকেলে ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে অভিযুক্ত মো: ইউনুছের চাচা নুরুল আলম ঘটনাটি ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে তিনি জানান- চলমান ইউপি নির্বাচনে তিনি মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা ও সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগকে কেন্দ্র করে স্বার্থনেষী মহল ষড়যন্ত্র মূলক মো: ইউনুছকে ফাঁসিয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন- ছাত্রীর পিতা রশিদ আহমদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অভিযোগটি আমলে নিয়ে মামলা নং-১০/১৯ রুজু করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার সকালে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।
——————

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা