ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ইয়াবা ও ফেনসিডিল নিয়ে আদমদীঘিতে দুই সহোদরসহ গ্রেফতার-৩

প্রতিবেদক
admin
১৮ অক্টোবর ২০১৯, ১:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

SAMSUNG CAMERA PICTURES

মোমিন খান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার আদমদীঘিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গত বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই সহোদরসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ত্রিশ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির বামনিগ্রামের আজিজার রহমানের ছেলে আজাদ (২৫) তার ভাই হামিদুল (৪৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাঙ্গামি গ্রামের মিন্টুর ছেলে বাদশা (৩৮)। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে মা ছেলেসহ ৫জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, গত বুধবার রাত ৮টায় আদমদীঘি উপজেলার বামনিগ্রামের আজাদের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট মজুত রয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতর চালের ড্রামে রাখা এক হাজার পিস ইয়াবাসহ আজাদ ও হামিদুল নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার পোওতা রেলগেট এলাকায় ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১৪-১৪৮৮ নম্বরের শাহ ফতেহ আলী নামক বাসে তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল সহ বাদশাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
#

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা