ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

আনোয়ারায় নগদ টাকা ও বিদেশী মদসহ ৫ যুবক আটক

প্রতিবেদক
admin
২৯ অক্টোবর ২০১৯, ৯:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

ডি এইচ মনসুর
চট্রগ্রামের আনোয়ারায় নগদ ৫৫ হাজার পাঁচশত টাকা, ৭৫ বোতল বিদেশী মদসহ ৫ যুবক আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। রোববার (২৭ অক্টোবর) ভোর পাঁচটায় আনোয়ারা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, পারকি বিচ দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি দুধকুমড়া এলাকার হাজী দলিলুর রহমানের পুত্র মো. জামাল হোসেন (৩২), নুরুজ্জামানের পুত্র নুর কবির (২৭), মৃত আবদুর রহিমের পুত্র নুর নবী (২৫), বাঁশখালী পশ্চিম চাম্বল বহদ্দার বাড়ীর জাকির হোসেনের পুত্র মোহাম্মদ আশিক (২৪), বোয়ালখালী পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত মোহাম্মদ রফিকের পুত্র মো. জিল্লুর রহমান (৩২)।

পুলিশ জানায়, আটক প্রাইভেট কার থেকে নগদ ৫৫ হাজার ৫ শত টাকা ও ইতালীর তৈরী ২০ বোতল ভূট্টকা, ইউকে তৈরী ৫৫ বোতল রাইট লেভেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, এলাকায় নানা অপরাধ মূলক কর্মকান্ডের পাশাপাশি মাদক সেবন ও পাচার কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। থানা পুলিশ তাদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা