ঢাকামঙ্গলবার , ৯ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
admin
২৬ ডিসেম্বর ২০১৯, ৭:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মো. রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় চাঞ্চল্যকর চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্তরে রংপুরস্থ ঠাকুরগাও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন চতুর্থ শ্রেণীর শিশুকে হত্যা করা পশুর থেকেও নিকৃষ্ট কেউ করতে পারে। অবুঝ শিশুও আজ কারও কাছে নিরাপদ নয়। চাঞ্চল্যকর এরকম হত্যাকান্ডে প্রশাসনের নিরবতাকে দায়িত্বহীনতা বলে মত দেন তারা।
এতে নিখোঁজ হওয়ার চারদিন পর একই এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধারের ঘটনায় আটক কাননের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল রানা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী অনিক, জিনিয়াসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত ১৫ ডিসেম্বর তারিখ সুমনা নিখোঁজ হয়। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া কানুনের বাড়ির বাথরুম থেকে সুমনার মরদেহ উদ্ধার করা হয়। সে প্রায় কাননদের বাসায় খেলতে যেত। নিখোঁজের পরদিন সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেন। আটক কানন শহরের গোয়ালপাড়ার গিয়াস মাহমুদ কনকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

আরও পড়ুন

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।