ঢাকামঙ্গলবার , ৯ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জগন্নাথপুরে প্রশাসনের তালিকায় ১০০ দখলদারের নাম

প্রতিবেদক
admin
২৫ ডিসেম্বর ২০১৯, ৯:৩৫ অপরাহ্ণ

Link Copied!

আলী আছগর ইমন
জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃঃ

সারাদেশে নদ-নদী, খাল ও প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করতে গতকাল সোমবার থেকে স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে গতকাল সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে উপজেলা সদরের নলজুর নদীরপাড় থেকে একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ওই স্থাপনার মালিক জানিয়েছেন তাঁরা সরকারিভাবে লিজ নিয়ে স্থাপনা তৈরী করেছেন।

অভিযানকালে চিহিৃত করা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সম্প্রতি জগন্নাথপুর উপজেলা প্রশাসন নদী দখলদার শতাধিক ব্যক্তির নামের একটি তালিকা জেলা প্রশাসনের নিকট প্রেরণ করেছে। এদের বিরুদ্ধে এখনও কোন অভিযান শুরু হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর সদর বাজার দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীটি একসময় ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এ নদী দিয়ে মালবাহী বৃহদাকারের নৌকায় কম খরচে রাজধানী ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, আজমিরীগঞ্জ, শিল্পনগরী ছাতকসহ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা থেকে সহজে মালামাল পরিবহন করা যেত। খননের অভাবে নদী ভরাট হয়ে গেলে এটি শিকার হয় ব্যাপক দখলবাজির। এখন এটা নদী না খাল চেনার উপায় নেই। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ নলজুর নদীতে বাজার এলাকার যাবতীয় ময়লা আর্বজনা হোটেল রেস্তোরার বর্জ্য ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে । সম্প্রতি জগন্নাথপুরের ১০০ জন নদী দখলদারের নামের তালিকা স্থানীয় উপজেলা প্রশাসন চিহিৃত করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের নিকট পাঠানো হয়েছে।

জগন্নাথপুরের পৌরসভার সফিকুল হক বলেন, নলজুর ও কুশিয়ারা নদীসহ জগন্নাথপুরের বেশ কয়েকটি নদী, খাল, ছড়া দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বহাল তবিয়তে আছেন দখলদাররা। নদী রক্ষায় এসব দখল মুক্ত করে পরিবেশ সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, গতকাল থেকে নদী রক্ষায় অভিযান শুরু করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা দখলদারদের তালিকা তৈরী করে জেলা প্রশাসকদের নিকট পাঠানো হয়েছে।#

আরও পড়ুন

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।